শনিবার
২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান আর নেই
প্রকাশকাল: সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩

বিশিষ্ট শিল্পপতি সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২৫ ডিসেম্বর) ভোর চারটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ফজলুর রহমান বেসরকারি সময় টিভিরও চেয়ারম্যান।

সোমবার বাদ আসর গেন্ডারিয়া ধুপখোলা মাঠে তার জানাজা হবে বলে মরহুমের পরিবার সূত্রে জানা গেছে।

সিটি গ্রুপ বাংলাদেশের একটি বৃহত্তম শিল্পসংস্থা। ১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে সিটি অয়েল মিলস নামে সরিষার তেল উৎপাদন কোম্পানি হিসাবে নিজেদের কার্যক্রম শুরু করে। ফজলুর রহমানের হাত ধরে যাত্রা শুরু করা সিটি অয়েল মিলের প্রথম প্রকল্পটি অত্যন্ত ব্যবসা সফল হলে গ্রুপটি নতুন ক্ষেত্রে বিনিয়োগ করা শুরু করে।

৯০ দশকের গোড়ার দিকে এসব প্রকল্প হাতে নেওয়া হয়। খুব দ্রুত বাড়তে থাকে কোম্পানিটির বিভিন্ন প্রতিষ্ঠানের শাখা প্রশাখা। পরে মুদ্রণ ও প্যাকেজিং, শিপিং, শক্তি এবং জ্বালানি খাত, শেয়ার এবং সিকিওরিটিস, বিমা, মিডিয়া, স্বাস্থ্যসেবাসহ নানা খাতে বিনিয়োগ করে কোম্পানিটি।

বর্তমানে শিল্পগোষ্ঠীটির অধীন রয়েছে ৪০টির বেশি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে কাজ করছেন প্রায় ২৫ হাজার মানুষ। অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি কোম্পানিটির তৈরি ময়দা ও তেলসহ নানা পণ্য যাচ্ছে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, মালয়েশিয়া, ভারত, নেপাল ও কম্বোডিয়ায়।

facebook page