সোমবার
৩০ নভেম্বর ২০২৬
১৬ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
হট চকোলেট শুধু ক্যালোরির পরিমাণ বাড়ায় না, রয়েছে গুণও
প্রকাশকাল: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩

হট চকোলেট খাবেন না ভেবেও লোভ সামলাতে পারেন না। অথচ খাওয়ার পরেই অপরাধবোধে ভোগেন। তবে পুষ্টিবিদেরা কিন্তু বলছেন, হট চকোলেট শুধু ওজন বৃদ্ধি করে না। অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর এই পানীয়র অনেক গুণও রয়েছে।

১) মন ফুরফুরে করে তোলে-

অফিসে ঊর্ধ্বতনের কাছে প্রচণ্ড বকুনি খেয়ে মনখারাপ? অফিস থেকে বেরিয়ে চলে যান কাছের কোনো ক্যাফেতে। এক কাপ হট চকোলেট নিমেষে মন ভালো করে দিতে পারে। মন ভালো রাখে যে এনডরফিন হরমোন, তার ক্ষরণ বাড়িয়ে তুলতে সাহায্য করে এই চকোলেট।

২) হাড় ভালো রাখে-

হট চকোলেটের মধ্যে যে দুধ থাকে, তা ক্যালসিয়ামের উৎস। তাই এটি হাড় ভালো রাখতে পারে। সঙ্গে চকোলেটের মধ্যে থাকা একাধিক খনিজ সেই ক্যালসিয়াম শোষণে সাহায্য করে।

৩) এনার্জি বাড়িয়ে তোলে-

কাজ থেকে ফিরে খুব ক্লান্ত লাগলে হট চকোলেটের কাপে চুমুক দিতেই পারেন। চকোলেটের মধ্যে যে ক্যাফেইন, অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে, তা মনকে তৎক্ষণাৎ চনমনে করে তুলতে পারে।

facebook page