শনিবার
২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
কাজিপুর কলেজের প্রভাষক রিয়াজ আহমেদ আর নেই
প্রকাশকাল: মঙ্গলবার, ২ জানুয়ারি ২০২৪

গাংনীর কাজিপুর ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক রিয়াজ আহমেদ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন। (ইন্না লিল্লাহি —– রাজিউন)।

গত ১ জানুয়ারি সকাল ৯ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার চোখতোলা এলাকায় মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

রিয়াজ আহমেদ মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক ও উপজেলার বাদিয়াপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। তার স্ত্রী সুরাইয়া খাতুন রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

ঢাকা থেকে মরদেহ গাংনীতে নেওয়ার প্রক্রিয়া চলছে।

facebook page