শনিবার
২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
রুই মাছের কোপ্তা কারি তৈরির রেসিপি
প্রকাশকাল: মঙ্গলবার, ২ জানুয়ারি ২০২৪

রুই মাছ আমাদের সবচেয়ে পরিচিত মাছগুলোর একটি। বেশিরভাগ বাড়িতেই এই মাছ খাওয়া হয়। তবে সব সময় সেই একই ভাজা কিংবা ভুনা খেতে ভালোলাগে না। মাঝে মাঝে স্বাদ বদল হলে ভালো হয়। সাধারণ স্বাদের রুই মাছ দিয়ে খুব সহজেই তৈরি করতে পারেন ব্যতিক্রমী স্বাদের কোপ্তা কারি। এটি গরম ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে খেতে দারুণ লাগে। চলুন জেনে নেওয়া যাক রুই মাছের কোপ্তা কারি তৈরির রেসিপি-

তৈরি করতে যার লাগবে-

রুই মাছের পেটি- ৬-৭ পিস, ভাত বাটা- আধা কাপ, আদা বাটা- আধা চা চামচ, রসুন বাটা- আধা চা চামচ, লবণ- স্বাদ অনুযায়ী, এলাচ ও দারুচিনি বাটা- সামান্য, ধনে পাতা কুচি- ১ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা করা- আধা কাপ, কাঁচা মরিচ কুচি- ১ চা চামচ, কাঁচা মরিচ- আস্ত ৪-৫টি, পেঁয়াজ মিহি করে কাটা- আধা কাপ, হলুদ গুঁড়া- ১ চা চামচ, মরিচ গুঁড়া- ১ চা চামচ, জিরা গুঁড়া- ১ চা চামচ, রসুন বাটা- আধা চা চামচ, তেল ও পানি- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন-

প্রথমে মাছের টুকরোগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পাটায় ছেঁচে চামড়া থেকে মাছ ছাড়িয়ে নিতে হবে। মাছ বেটে কাঁটা ছাড়িয়ে তাতে সব মসলা ভালোভাবে মিশিয়ে গোল গোল করে ডুবোতেলে ভেজে তুলতে হবে। এখন অন্য একটি কড়াইয়ে তেল গরম করে নিন। এরপর তাতে পেঁয়াজ কাটা ও কাঁচা মরিচ দিয়ে দিন।

ভাজা হলে তাতে একে একে রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সামান্য লবণ এবং পরিমাণমতো পানি দিয়ে মসলা ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে তাতে ভাজা কোপ্তা, ধনে পাতা কুচি ও জিরা গুঁড়া দিয়ে ১০ মিনিট চুলায় রেখে দিতে হবে। গ্রেভি ঘন হয়ে এলে তা নামিয়ে ভাত বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করতে হবে।

facebook page