সোমবার
৩০ নভেম্বর ২০২৬
১৬ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
৭১ লাখের বেশি অ্যাকাউন্ট বন্ধ করেছে হোয়াটসঅ্যাপ
প্রকাশকাল: বুধবার, ৩ জানুয়ারি ২০২৪

দ্রুত যোগাযোগের অন্যতম মাধ্যম হোয়াটসঅ্যাপ। সারাবিশ্বেই দিন দিন বাড়ছে এর ব্যবহারকারীর সংখ্যা। তবে মেটার মালিকানাধীন প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ বিদায়ী বছরের নভেম্বরে শুধু ভারতেই ৭১ লাখের বেশি অ্যাকাউন্ট বন্ধ করেছে। নতুন প্রযুক্তি আইন ২০২১ অনুযায়ী এসব ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে। তবে প্রশ্ন কোন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলো নিষিদ্ধ করেছে।

আসলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে লাখ লাখ টাকা আর্থিক প্রতারণার তথ্য গত বছর বারবার উঠে এসেছে সংবাদের শিরোনামে। কখনও এই মেসেজিং অ্যাপে অপরিচিত নম্বর থেকে ভয়েস কল করে ব্যক্তিগত তথ্য চাওয়া হয়েছে তো কখনও লিংক পাঠিয়ে ম্যালওয়্যার ভরে দেওয়া হয়েছে ডিভাইসে। এ ধরনের প্রতারণা বন্ধে বদ্ধপরিকর মেটার মালিকানাধীন অ্যাপটি। এমনকি দেশটির কেন্দ্রীয় সরকার এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। সেই মতোই এর আগেও বহু অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। যে সমস্ত নম্বর থেকে প্রতারণার ফাঁদ পাতা হয়েছে, সেসব অ্যাকাউন্ট চিহ্নিত করেই এই পদক্ষেপ নেয়া হয়।

সোমবার প্রকাশিত এক রিপোর্ট বলা হয়, গত বছরের নভেম্বর মাসেই রেকর্ড পরিমাণ অ্যাকাউন্ট বন্ধ করেছে হোয়াটসঅ্যাপ। এমন কী কোনো ইউজারের থেকে রিপোর্ট পাওয়ার আগেই সাড়ে ১৯ লাখ বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। সে মাসে ৮ লাখ ৮৪১ ইউজারদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে এবং প্রতারণার হাত থেকে তাদের রক্ষা করতেই এই উদ্যোগ নেয়া হয়।

উল্লেখ্য, ইতোমধ্যেই ভারতে হোয়াটসঅ্যাপ ইউজারের সংখ্যা ৫০০ মিলিয়ন অতিক্রম করেছে। তাই এই অ্যাপ ব্যবহার করে প্রতারণার জালও বিস্তৃত হচ্ছে। যার ফলে প্রতি মাসে দফায় দফায় বিভিন্ন অ্যাকাউন্ট বন্ধ করেছে হোয়াটসঅ্যাপ।

facebook page