শনিবার
২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
প্রাইমার কেন ব্যবহার করা হয়, কীভাবে ঘরে তৈরি করবেন?
প্রকাশকাল: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি ২০২৪

মেকআপ করতে ভালোবাসেন অনেকেই। বিশেষ দিন বা উৎসবে নিজেকে আরেকটু বেশি সুন্দর দেখাতে এর বিকল্প নেই। তবে ঘরে মেকআপ করলে তা কেন যেন দীর্ঘক্ষণ টেকে না। কয়েক ঘণ্টা পরই জৌলুস হারায়। কারণ, মেকআপের সময় বেশিরভাগ মানুষ একটি ভুল করে ফেলেন। জানেন কি, এই ভুলটি কী?

মেকআপ করার সময় সব সামগ্রী ব্যবহার করা হলেও অনেকেই বাদ দেন প্রাইমার। কিন্তু মেকআপের ক্ষেত্রে এটি উল্লেখযোগ্য ভূমিকা রাখে। ত্বককে চড়া মেকআপের হাত থেকে সুরক্ষা দেয় প্রাইমার। এটি ত্বক মসৃণ রাখে, মেকআপ দীর্ঘ ক্ষণ টিকিয়ে রাখে।

মেকআপ নিখুঁত করতে সাহায্য করে প্রাইমার। সাজতে ইচ্ছা না করলে প্রাইমারের উপর ব্লাশার আর কম্প্যাক্ট দিয়েই সাজ পূর্ণ করা যায়। কারণ, প্রাইমারের নিজেরই ঔজ্জ্বল্য আছে। এতে ত্বক চকচকে দেখায়, সাজে ঔজ্জ্বল্য আসে।

কিন্তু মেকআপ বক্সে যদি প্রাইমার না থাকে। চাইলেই কিন্তু ঘরে বানিয়ে ফেলতে পারেন প্রয়োজনীয় এই মেকআপ কিট। রাসায়নিকযুক্ত প্রাইমারের তুলনায় এর গুণ অনেক বেশি।

প্রাইমার তৈরি করতে যা যা লাগবে-

পানি
অ্যালোভেরা জেল
আমন্ড অয়েল

কীভাবে প্রাইমার তৈরি করবেন?

একটি পাত্রে তিন চামচ পানি, বড় এক চামচ অ্যালোভেরা জেল আর দু’ফোটা আমন্ড অয়েল নিন। ভালো করে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি। একটি কাঁচের পাত্রে এই মিশ্রণ ভরে রাখুন। ফাউন্ডেশন ব্যবহারের আগে ত্বকে এই ঘরোয়া প্রাইমার মেখে নিন।

facebook page