শনিবার
২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
গুলশানে বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন
প্রকাশকাল: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি ২০২৪

রাজধানীর গুলশান-১ নম্বর এলাকায় একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লেগেছে। বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবব পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তারা আগুন নেভানোর কাজ করছেন।

তিনি বলেন, দুপুর ১টা ৪২ মিনিটের দিকে বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুনের তথ্য পেয়েছি। সঙ্গে সঙ্গে তেজগাঁও ফায়ার স্টেশনকে বিষয়টি জানানো হয়েছে।

বৈদ্যুতিক ট্রান্সফরমারের আশেপাশের বাড়িগুলোতে আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

facebook page