শনিবার
২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
মুরগির রোস্ট রান্নার রেসিপি
প্রকাশকাল: সোমবার, ৮ জানুয়ারি ২০২৪

বাড়িতে অতিথি এলে কিংবা যেকোনো উৎসব-আয়োজনে পোলাওয়ের সঙ্গে মুরগির রোস্ট না হলে চলে না যেন। বিশেষ করে বিয়েবাড়ির খাবারের আয়োজনে মুরগির রোস্ট থাকেই। সুস্বাদু এই পদ রান্না করার জন্য সঠিক রেসিপি জানা থাকা চাই। তাহলে আপনার রান্না করা মুরগির রোস্টের প্রশংসা করবে সবাই। একবার খেলে মুখে তার স্বাদ লেগে থাকবে অনেকদিন। চলুন জেনে নেওয়া যাক মুরগির রোস্ট রান্নার রেসিপি-

তৈরি করতে যা লাগবে-

মুরগি- ১টি, আদা-রসুন বাটা- ৫ টেবিল চামচ, কাজু বাদাম- ৫ টেবিল চামচ, টক দই- ৪ টেবিল চামচ, পেঁয়াজ- ১৫০ গ্রাম, তেল- ১৫০ গ্রাম, কাঁচা মরিচ- ১০ পিস, দুধ- ২৫০ গ্রাম, মাওয়া- ৫০ গ্রাম, জিরা গুঁড়া- ১০ গ্রাম, ধনিয়া গুঁড়া- ১০ গ্রাম, টমেটো কেচাপ- ২০ গ্রাম, সাদা গোলমরিচ- ১০ গ্রাম, এলাচ- ৫টি, দারুচিনি- ৫টি, কিশমিশ- ১০ গ্রাম, লবণ- পরিমাণমতো, তেজপাতা- ৫টি, জয়ত্রী- ৫ গ্রাম, জায়ফল- ১টির অর্ধেক।

যেভাবে তৈরি করবেন-

মুরগি ৪ পিস করে কাটতে হবে। লবণ, হলুদ ও আদা-রসুন মাখিয়ে ভাজতে হবে। তারপর তেলের মধ্যে পেঁয়াজ, আদা ও রসুন বাটা দিয়ে ভুনতে হবে। এরপর তাতে কাঁচা মরিচ, টক দই, কাজু বাদাম, কিশমিশ, সাদা গোলমরিচ দিয়ে ভুনতে হবে। ভুনা হলে এর মধ্যে ভাজা চিকেন দিয়ে সঙ্গে গুঁড়াদুধ, ঘি, গরম মসলা গুঁড়া, মাওয়া, গোলাপজল ও অল্প পরিমাণ পানি দিয়ে মুরগিটাকে আরও কিছুক্ষণ রান্না করে নামাতে হবে। সঙ্গে জাফরান পোলাও ও ভাজা কাজু বাদাম দিয়ে গরম গরম মুরগির রোস্ট পরিবেশন করুন।

facebook page