শনিবার
২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
পালং শাকের ভর্তা রেসিপি
প্রকাশকাল: সোমবার, ৮ জানুয়ারি ২০২৪

ভাতের সঙ্গে শাক খাওয়ার রীতি বেশ পুরনো। মজার একটি শাক পালং। বেশিরভাগ বাড়িতেই পনির বা মাছ দিয়ে পালং শাক রান্না করা হয়। কেউবা এই শাকের চচ্চড়ি তৈরি করেন। স্বাদে বদল আনতে বানিয়ে ফেলতে পারেন পালং শাকের ভর্তা।

কীভাবে পালং শাক দিয়ে ভর্তা তৈরি করবেন, চলুন জানা যাক-

পালং শাক- ১ আঁটি, পেঁয়াজ কুচি- ১ কাপ, রসুন- ৬-৭ কোয়া, কাঁচা মরিচ- ২টি, কালো জিরে- ১ চা চামচ, সরিষার তেল- ২ টেবিল চামচ, লবণ- স্বাদ মতো।

প্রণালি-

প্রথমে পালং শাক কেটে, ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। এবার কড়াইয়ে সামান্য তেল গরম করুন। কালো জিরা আর রসুন দিয়ে ফোড়ন দিন।

রসুন একটু ভাজা হলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিন। এবার ধুয়ে রাখা পালং শাক দিয়ে নাড়তে থাকুন। লবণ আর কাঁচা মরিচ দিয়ে দিন। ভালো করে নাড়াচাড়া করুন। পানি শুকিয়ে এলে নামিয়ে ফেলুন।

এবার সব উপকরণ একসঙ্গে শিলপাটায় বেটে নিন। চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তবে বেশি মজার স্বাদ চাইলে শিলপাটায় বাটতে হবে।

পরিবেশনের আগে ওপর থেকে একটু সরিষার তেল ছড়িয়ে দেবেন। ব্যাস, গরম ভাতের সঙ্গে জমে যাবে এই পালং শাকের ভর্তা।

facebook page