বুধবার
১২ আগস্ট ২০২৬
২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো ইউক্রেনে রুশ হামলায় নিহত ২১, আহত ৭০ রানা প্লাজা হত্যা মামলার বিচারে ১৩ বছর বিলম্ব, দ্রুত নিষ্পত্তির উদ্যোগ প্রসিকিউশনের ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা হাঁড়িভাঙ্গা আমের ২৫০ কোটি টাকারও বেশি বাণিজ্যের আশা মে মাসের প্রথম চার দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৬.৩ শতাংশ ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন সামরিক কর্মকর্তা দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ : মির্জা ফখরুল শিল্পকারখানা চালু থাকলে কর্মসংস্থান সৃষ্টি হয় : বাণিজ্যমন্ত্রী শুধু জিপিএ-৫ নয়, শিক্ষার্থীদের বিশ্বমানের করে গড়ে তুলতে হবে : শিক্ষামন্ত্রী
অস্ট্রেলিয়ায় ইতিহাস বদলাতে চায় ওয়েস্ট ইন্ডিজ
প্রকাশকাল: শনিবার, ১৩ জানুয়ারি ২০২৪

অস্ট্রেলিয়ার ঘরের মাঠে আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। মাঠের লড়াইকে সামনে রেখে বেশ আগেভাগে অস্ট্রেলিয়ায় পা রেখেছে উইন্ডিজ। অনুশীলন ক্যাম্পের সঙ্গে ব্র্যাথওয়েটরা খেলেছেন একটি প্রস্তুতি ম্যাচও। এদিকে অজিদের মাটিতে গত ২৭ বছরে ১৬টি টেস্ট খেলে একটিতেও জয়ের মুখ দেখেনি ক্যারিবীয় দল। সেই ইতিহাস বদলাতে চান অধিনায়কের দায়িত্ব পাওয়া ক্রেইগ ব্র্যাথওয়েট।

ক্যারিবিয়ান অধিনায়ক আশাবাদী পারফরম্যান্স দিয়ে নিজেদের তুলে ধরতে পারবেন। প্রস্তুতি ম্যাচ শেষে দলের একাদশ কেমন হতে পারে তা নিয়ে পরিষ্কার ধারণা পেয়ে গেছেন আগেভাগেই। মাঠে নামার আগে টেস্ট প্রসঙ্গে ৩১ বর্ষী ব্র্যাথওয়েট বলেছেন, ‘একাদশ নিয়ে মোটামুটি পরিষ্কার। অনুশীলন ক্যাম্পে এবং এই প্রস্তুতি ম্যাচে ছেলেরা যেভাবে নিজেদের মেলে ধরেছে, তাতে আমি খুশি। এখন ব্যাপারটি হল, পরের সপ্তাহের এই সময়টায় ওয়েস্ট ইন্ডিজকে গর্বিত করার।’

প্রথম টেস্টের ভেন্যু অ্যাডিলেড ওভালে লম্বা সময় ধরে অনুশীলন করার সুযোগ পেয়েছে ব্র্যাথওয়েট বাহিনী। বলেছেন, ‘অ্যাডিলেডে লম্বা সময় ধরে অনুশীলন করতে পারা, পিচ, কন্ডিশন ও সবকিছুর সঙ্গে মানিয়ে নেয়ার সুযোগ পাওয়া আমাদের জন্য দারুণ। দল হিসেবে আমরা খুবই সন্তুষ্ট। এখানকার সুযোগ-সুবিধা অসাধারণ এবং ছেলেরা তা যতটা সম্ভব ভালোভাবে কাজে লাগিয়েছে।’

টেস্ট খেলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল। আগামী ২, ৪ ও ৬ জানুয়ারি যথাক্রমে মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় তিনটি ম্যাচ হবে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টিও খেলবে দুই দল।

facebook page