শনিবার
২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
বিফ ক্যাপসিকাম ফ্রাই বানানোর নিয়ম
প্রকাশকাল: মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০২৪

গরুর মাংস দিয়ে ঝটপট সুস্বাদু কিছু তৈরি করতে চাইলে বেছে নিতে পারেন বিফ ক্যাপসিকাম ফ্রাই। এটি ফ্রায়েড রাইস কিংবা পোলাওয়ের সঙ্গে খেতে চমৎকার লাগে। ঘরোয়া কোনো আয়োজন কিংবা অতিথি আপ্যায়নে রাখতে পারেন এই পদ। বিফ ক্যাপসিকাম ফ্রাই তৈরি করা বেশ সহজ। আবার তৈরির জন্য উপকরণও খুব বেশি লাগে না। চলুন তবে জেনে নেওয়া যাক বিফ ক্যাপসিকাম তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে-

গরুর মাংস ছোট টুকরা করা- ২ কাপ, পেঁয়াজ কিউব- ১ কাপ, ক্যাপসিকাম কিউব- ১টি, আদা বাটা- আধা চা চামচ, রসুন বাটা- আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া- আধা চা চামচ, টমেটো সস- আধা কাপ, তেল- আধা কাপ, লবণ- স্বাদমতো, চিনি- সামান্য, সয়াসস- ১ টেবিল চামচ, শুকনো মরিচ- ২-৩টি।

যেভাবে তৈরি করবেন-

প্রথমে গরুর মাংস আদা, রসুন বাটা ও লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন। এবার অন্য একটি প্যানে তেল দিয়ে গরম হতে দিন। গরম হলে তাতে শুকনো মরিচ দিয়ে ভাজতে হবে। এরপর বাকি সব উপকরণ দিয়ে ভাজতে হবে। যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন নমিয়ে পরিবেশন করতে হবে।

facebook page