রবিবার
২৯ নভেম্বর ২০২৬
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
কামরাঙ্গীরচরে এক কিশোরীকে ধর্ষণ
প্রকাশকাল: মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০২৪

রাজধানীর কামরাঙ্গীরচরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আরিফ হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেল চারটার দিকে অসুস্থ অবস্থায় ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

কিশোরী খাদিজা আক্তার বরগুনা সদরের খোকন মিয়ার মেয়ে। বর্তমানে তিনি কামরাঙ্গীরচরের সিরাজ ম্যানেজারের বাড়িতে ভাড়া থাকেন।

বিষয়টি নিশ্চিত করে কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) নুসরাত জাহান নুপুর জানান, গত বছরের ডিসেম্বর মাসের ১৬ তারিখ থেকে একাধিকবার একই এলাকার মো. আরিফ হোসেন নামের এক যুবক খাদিজাকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের শিকার ওই কিশোরীর গর্ভধারণের লক্ষণ দেখা দেয়। পরে বিষয়টি পরিবারকে জানায় ওই কিশোরী।

এরপর মঙ্গলবার দুপুরের দিকে ওই কিশোরী কামরাঙ্গীরচর থানায় হাজির হয়ে ঘটনার বিস্তারিত জানায় এবং তার পরিবার একটি ধর্ষণ মামলা (মামলা নং-১১) দায়ের করে। এ ঘটনায় অভিযুক্ত ওই যুবককে কামরাঙ্গীরচর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি আরও জানান, আজ বিকেলের দিকে ওই কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। চিকিৎসক তাকে এসিসিতে ভর্তি হতে বলেন।

facebook page