শনিবার
২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
পিনাট বাটার কুকিজ বানানোর নিয়ম
প্রকাশকাল: শনিবার, ২০ জানুয়ারি ২০২৪

চায়ের সঙ্গে হোক কিংবা অতিথির সামনে নাস্তা ‍হিসেবে, কুকিজের জনপ্রিয়তা রয়েছে সব দেশেই। এই কুকিজ আবার তৈরি করা যায় নানাভাবে। একেক ধরনের কুকিজের একেক রকম স্বাদ। তবে বাইরে থেকে কিনে আনার বদলে ঘরেই তৈরি করতে পারেন পিনাট বাটার কুকিজ। বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন এই কুকিজ। চলুন জেনে নেওয়া যাক পিনাট বাটার কুকিজ তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে-

বাটার- ২০০ গ্রাম, আইসিং সুগার- ১০০ গ্রাম, পেস্তা ও কাজু কুচি- ৩ টেবিল চামচ, লেবুর খোসা গ্রেট- ১ চা চামচ, বেকিং পাউডার- ১ চা চামচ, ময়দা- ৩০০ গ্রাম।

যেভাবে তৈরি করবেন-

বাটার ও আইসিং সুগার এক সঙ্গে ভালো করে মেখে পেস্তা ও কাজু কুচি, লেবুর খোসার গ্রেট দিয়ে মাখিয়ে ময়দা ও বেকিং পাউডার দিয়ে বিস্কুটের খামির মতো তৈরি করে ডাইসে কেটে কনভেকশন ওভেনে ১৯০ ডিগ্রি সেন্টিগ্রেট তাপে ২৫-৩০ মিনিট বেক করুন। এরপর বের করে ঠান্ডা হতে দিন। এই কুকিজ সংরক্ষণ করেও খেতে পারবেন।

facebook page