বুধবার
১২ আগস্ট ২০২৬
২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো ইউক্রেনে রুশ হামলায় নিহত ২১, আহত ৭০ রানা প্লাজা হত্যা মামলার বিচারে ১৩ বছর বিলম্ব, দ্রুত নিষ্পত্তির উদ্যোগ প্রসিকিউশনের ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা হাঁড়িভাঙ্গা আমের ২৫০ কোটি টাকারও বেশি বাণিজ্যের আশা মে মাসের প্রথম চার দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৬.৩ শতাংশ ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন সামরিক কর্মকর্তা দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ : মির্জা ফখরুল শিল্পকারখানা চালু থাকলে কর্মসংস্থান সৃষ্টি হয় : বাণিজ্যমন্ত্রী শুধু জিপিএ-৫ নয়, শিক্ষার্থীদের বিশ্বমানের করে গড়ে তুলতে হবে : শিক্ষামন্ত্রী
রাজধানীর তোপখানা রোডে মেহেরবা প্লাজায় আগুন
প্রকাশকাল: রবিবার, ২১ জানুয়ারি ২০২৪

রাজধানীর তোপখানা রোডে মেহেরবা প্লাজায় আগুন লাগার ঘটনা ঘটেছে। চারটি ইউনিটের চেষ্টায় রোববার (২১ জানুয়ারি) সকাল ৮টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

এর আগে, রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, তারা সকাল ৭টা ৩৩ মিনিটের দিকে আগুন লাগার সংবাদ পায়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ৭টা ৩৬ মিনিটে।

ফায়ার সার্ভিস আরও জানায়, রাজধানীর তোপখানা রোডে মেহেরবা প্লাজার ১৪ তলা ভবনের ১৪ তলায় এই আগুন লাগে। ফায়ার সার্ভিস ধোঁয়ায় আটকে পড়া ২ জন পুরুষ ও ১ জন নারীকে নিরাপদে উদ্ধার করে। এত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ।

 

facebook page