শনিবার
২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
মেঘনায় ট্রলারডুবি, বাবা-ছেলে নিখোঁজ
প্রকাশকাল: সোমবার, ২২ জানুয়ারি ২০২৪

ভোলার মেঘনায় মালবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাবা-ছেলে নিখোঁজ আছেন।

রোববার (২১ জানুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জোরখাল সংলগ্ন মেঘনা নদীতে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

সোমবার (২২ জানুয়ারি) সকালে ইলিশা নৌ-থানার ইন্সপেক্টর বিদ্যুৎ কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিখোঁজ দুজন হলেন— বাবা-ছেলে। তাদের নাম রাজ্জাক সরদার ও পারভেজ সরদার।

বিদ্যুৎ কুমার ঘোষ জানান, মনপুরা থেকে একটি ট্রলার ভাঙ্গারি মাল নিয়ে মেহেন্দীগঞ্জ যাওয়ার পথে মালবাহী ট্রলারটি মেঘনা নদীর জোরখাল এলাকায় তীব্র স্রোতের চাপে ডুবে যায়। এসময় ট্রলারে থাকা ৫ ব্যক্তি জেলে ট্রলারের সহায়তায় উদ্ধার হয়। বাকি ২ জন এখনো নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া এবং নিখোঁজ থাকা সকল ব্যক্তি মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা।

বিদ্যুৎ কুমার আরও জানান, ঘটনার পর নৌ-পুলিশের একটি টিম রাতেই ঘটনাস্থলে গিয়েছে। একদিকে রাত, অন্যদিকে তীব্র শীত। যার কারণে উদ্ধার অভিযান রাতে শুরু করা সম্ভব হয়নি। সকাল সাড়ে ১০টা থেকে ফায়ারসার্ভিসের ডুবুরি টিম ও নৌ-পুলিশ উদ্ধার অভিযান শুরু করবে বলেও তিনি জানিয়েছেন।

facebook page