শনিবার
২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
রেললাইনে বসে গেম খেলছিল ২ স্কুলছাত্র, ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রকাশকাল: সোমবার, ২২ জানুয়ারি ২০২৪

জামালপুরের মেলান্দহের রুকনাই রেলক্রসিং এলাকায় কমিউটার ট্রেনে কাটা পড়ে দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের নাম শাকিল ও মজিবর। তারা রুকনাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান আজ সোমবার (২২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার দুমুঠ ইউনিয়নের বটতলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আনসার সদস্য ফরিদ উদ্দিন জানান, রুকনাই রেলক্রসিং এলাকায় রেললাইনে বসে তারা কানে হেডফোন লাগিয়ে মোবাইলে গেমস খেলছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনটি রুকনায় রেলক্রসিং অতিক্রমের সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর বব্যবস্থা করা হচ্ছে। এই ঘটনা অপমৃত্যুর মামলা হবে বলেও জানান তিনি।

facebook page