বুধবার
১২ আগস্ট ২০২৬
২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো ইউক্রেনে রুশ হামলায় নিহত ২১, আহত ৭০ রানা প্লাজা হত্যা মামলার বিচারে ১৩ বছর বিলম্ব, দ্রুত নিষ্পত্তির উদ্যোগ প্রসিকিউশনের ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা হাঁড়িভাঙ্গা আমের ২৫০ কোটি টাকারও বেশি বাণিজ্যের আশা মে মাসের প্রথম চার দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৬.৩ শতাংশ ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন সামরিক কর্মকর্তা দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ : মির্জা ফখরুল শিল্পকারখানা চালু থাকলে কর্মসংস্থান সৃষ্টি হয় : বাণিজ্যমন্ত্রী শুধু জিপিএ-৫ নয়, শিক্ষার্থীদের বিশ্বমানের করে গড়ে তুলতে হবে : শিক্ষামন্ত্রী
জয়পুরহাটে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় চক্রের চার সদস্য আটক
প্রকাশকাল: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার খাংগর হাটখোলা বাজার থেকে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

গতকাল বুধবার (২৪ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, পাঁচবিবি উপজেলার খাংগর হাটখোলা বাজারের আব্দুল লতিফের ছেলে সুজন, তাজপুরের গোলাম মোস্তফার ছেলে গোলাম রসুল, উচনা গ্রামের সুনিলের ছেলে বিপ্লব ও হাসানের ছেলে রুবেল।

জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো শেখ সাদিক জানান, আসামিরা তাদের দোকানে পর্নোগ্রাফি ভিডিও সংরক্ষণ করে টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে স্থানীয় কিশোর ও স্কুল পডুয়া ছাত্রদের কাছে সরবরাহ করতেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

facebook page