শনিবার
২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
সিরাজগঞ্জে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, মা-মেয়ে নিহত
প্রকাশকাল: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি ২০২৪

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুরের মাদলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- শাহজাদপুর উপজেলার খুকনী জুগীপাড়ার বাবলু মিস্ত্রির স্ত্রী শ্রীরানী মিতু বিশ্বাস ও শিশু কন্যা ইচ্ছা বিশ্বাস।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে পাবনা থেকে শাহজাদপুর ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস ঢাকায় যাচ্ছিল। এসময় মহাসড়কের মাদলা এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজিতে থাকা যাত্রী মিতু বিশ্বাস ও তার শিশু কন্যা ইচ্ছা বিশ্বাস নিহত হয়। এসময় চালকসহ আরও ৪ জন আহত হয়েছে।

খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এবং নিহতদের মরদেহ মর্গে পাঠায়।

facebook page