সোমবার
৩০ নভেম্বর ২০২৬
১৬ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
ক্যাচ মিস নিয়ে যা বললেন পাপন
প্রকাশকাল: রবিবার, ৬ মার্চ ২০২২

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে ব্যাটিং ব্যর্থতা ও ক্যাচ মিস নিয়েই যত কথা। বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো অনেক হতাশা ব্যক্ত করেছেন। একদম গুনে গুনে জানিয়ে দিয়েছেন এ সিরিজে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৫ ম্যাচে ৯ ক্যাচ ফেলেছেন ফিল্ডাররা।

যা নিয়ে বোর্ড প্রধান নাজমুল হাসান পাপনও হতাশ। তার সোজাসাপটা কথা, ‘মাত্র ১১৫ রান নিয়ে আপনি ফাইট দেবেন কী করে? ১৩০- ১৪০ হলেও একটা ফাইট দেওয়া যেতো। এরপরও হতে পারে, একদিন তো হারতেই পারি।’

ক্যাচ মিস নিয়ে পাপন বলেন, ‘এক ম্যাচে তিন-চারটা সহজ ক্যাচ ফেলে দেওয়া, এটা দেখতে খুব বাজে লাগে। হারা-জেতা বড় কথা নয় এখানে। কিন্তু যে সমস্ত ক্যাচ ফেলেছে, তাতে মনেই হচ্ছিল না, ওরা খেলার মধ্যে আছে। এটা খুবই দুঃখজনক।’

তিনি মনে করেন দলের পরিকল্পনায় ঝামেলা হওয়ার সম্ভাবনা খুব কম। এ নিয়ে কথা বলতে গিয়ে বিসিবি প্রধান বলেন, ‘আমি এই জিনিসটা বোঝাতেই পারি না কী পরিকল্পনা করবেন? লিটন দাসকে ওপেনিং থেকে বাদ দিতে পারবেন? সাকিবকে বাদ দিতে পারবেন? মুশফিক, রিয়াদ? এগুলো গেল। আফিফ? পারবেন না। এরপর মেহেদি অথবা যাকে নেন এক স্পিনার।’

facebook page