সোমবার
৩০ নভেম্বর ২০২৬
১৬ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
২৩ হাজারে বিক্রি পদ্মার পাঙাশ
প্রকাশকাল: শনিবার, ১৩ আগস্ট ২০২২

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে এক জেলের জালে ১৮ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। শনিবার (১৩ আগস্ট) সকালে মানিকগঞ্জের জেলে বাসুদেব হালদারের জালে মাছটি ধরা পড়ে। মাছটি তিনি ২২ হাজার ৮৬০ টাকায় বিক্রি করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলে বাসুদেব হালদার পদ্মায় মাছ ধরতে গেলে জালে বড় একটি পাঙাশ মাছ আটকা পড়ে। পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটে জাহিদের আড়তে নিয়ে আসলে উন্মুক্ত নিলামে দৌলতদিয়া ৫নং ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ১ হাজার ২৭০ টাকা কেজি দরে মোট ২২ হাজার ৬৮০ টাকা দিয়ে কিনে নেন।

গোয়ালন্দ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ জানান, বর্তমানে পদ্মা নদীর পানি বেড়ে যাওয়ার এখন প্রায়ই জেলেদের জালে ধরা পড়ছে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির মাছ। জেলেরা মাছ পেলে খুশি থাকে। পদ্মা থেকে এখনও বড় বড় মাছ হারিয়ে যায় নি।

facebook page