সোমবার
৩০ নভেম্বর ২০২৬
১৬ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা
প্রকাশকাল: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি ২০২৪

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার পুনর্নির্বাচিত হওয়ায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

শ্রদ্ধাঞ্জলী অর্পণের পর স্পিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সব শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরো বলা হয়, স্পিকারের শ্রদ্ধা জানানোর পর ডেপুটি স্পিকার হিসেবে শামসুল হক টুকু, সংসদ উপনেতা হিসেবে মতিয়া চৌধুরী, জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নূর-ই-আলম চৌধুরী, হুইপ হিসেবে ইকবালুর রহিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নজরুল ইসলাম বাবু, সাইমুম সরওয়ার কমল ও মাশরাফী বিন মোর্ত্তজা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির নির্বাচনী এলাকা রংপুর-৬ আসনের পীরগঞ্জস্থ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা স্পিকারসহ বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

facebook page