শুক্রবার
২৭ নভেম্বর ২০২৬
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
চকলেট মিল্ক টোস্ট বানান ৫ মিনিটেই
প্রকাশকাল: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি ২০২৪

বিশেষ উৎসব হোক কিংবা ছুটির দিন— খাবার পাতে শেষ খাবার হিসেবে মিষ্টি কিছু না থাকলে যেন বাঙালির ভোজ সম্পূর্ণ হয় না। কিন্তু রোজ রোজ তো আর একরকম খাবার খেতে ভালো লাগে না। স্বাদে ভিন্নতা আনতে বানিয়ে ফেলতে পারেন মজাদার মিল্ক চকলেট টোস্ট।

মাত্র ৫ মিনিটে বানিয়ে ফেলতে পারেন মজার এই মিষ্টি। কীভাবে বানাবেন জেনে নিন সেই রেসিপি-

উপকরণ-

পাউরুটির স্লাইস- ২টি, চকলেট সস- ৪/৫ টেবিল চামচ, চিনি- ২ টেবিল চামচ, মাখন- ১ টেবিল চামচ, দুধ- আধা কাপ।

প্রণালি-

একটি ফ্রাইং প্যানে মাখন গরম করে, তাতে দু’টি পাউরুটি লালচে করে সেঁকে নিন। এবার দুধের মধ্যে সামান্য চিনি গুলে আলাদা করে রাখুন। দু’টি পাউরুটির ওপর ভালো করে চকলেট সস মাখিয়ে নিন।

এবার গ্যাসের আঁচ বাড়িয়ে চিনি মেশানো দুধ দিয়ে দিন প্যানে। পাউরুটি পুরো দুধ শুষে নিলে গ্যাস বন্ধ করে দিন।

একটি প্লেটে পাউরুটি রেখে এর ওপর আরও কিছুটা চকলেট সস ছড়িয়ে দিন। চকলেট মিল্ক টোস্ট রেডি। গরম গরম পরিবেশন করুন মজার এই মিষ্টান্ন।

facebook page