সোমবার
৩০ নভেম্বর ২০২৬
১৬ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সচিবদের কঠোর নজরদারির নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রকাশকাল: সোমবার, ৫ ফেব্রুয়ারি ২০২৪

নতুন সরকার গঠনের পর সচিবদের সঙ্গে প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তাদের কঠোর নজরদারির নির্দেশ দিয়েছেন। পাশাপাশি সারাদেশে চাঁদাবাজি বন্ধে পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন সরকারপ্রধান।

সোমবার (৫ ফেব্রুয়ারি) প্রথম সচিব সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। বিকেলে সচিবালয়ে এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রিপরিষদ সচিবসহ অন্য সচিব এবং সচিব পদমর্যাদায় অন্য দফতরে কর্মরতরাও উপস্থিত ছিলেন।

বৈঠক সম্পর্কে জানাতে গিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে যে সচিব সভা হয়, সেটা নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে হয় না। প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা প্রত্যাশার কথা ও তার নির্দেশনা শুনতে চেয়েছি। প্রধানমন্ত্রী আমাদের সুস্পষ্টভাবে বলেছেন, দায়িত্ব পালনে আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস ও আত্মসম্মান বজায় রেখে নিজ নিজ দায়িত্ব পালন করতে।’

সভার শুরুতে প্রধানমন্ত্রীকে সচিবদের পক্ষ থেকে মন্ত্রিপরিষদ সচিব ফুল দিয়ে অভিনন্দন জানান। এরপর উপস্থিত সচিবদের উদ্দেশে সূচনা বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

সভার শুরুতেই উপস্থিত সচিবদের উদ্দেশে সূচনা বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এসময় বাজার পরিস্থিতি, খাদ্য, অর্থনীতি, জ্বালানি, কৃষি, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নসহ অন্তত ১০টি বিষয় সরকারপ্রধান দিকনির্দেশনা দেন।

facebook page