শুক্রবার
২৭ নভেম্বর ২০২৬
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
রঙ্গন মিউজিকে এবার হাবিব, সঙ্গে ইমরান
প্রকাশকাল: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি ২০২৪

প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিক থেকে জনপ্রিয় শিল্পী ফাহমিদা নবী, ইমরান, কনা, প্রতিক হাসান, মাহতিম সাকিব ও ঝিলিকসহ অনেকেরই গান প্রকাশ হয়েছে। এবার রঙ্গন মিউজিকে যোগ হলেন জনপ্রিয় শিল্পী হাবিব, সঙ্গে আছেন আরেক জনপ্রিয় শিল্পী ইমরান।

আসছে ভালোবাসা দিবসে প্রকাশ হবে তাদের ‘বোকামন’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও। এটি লিখেছেন রজত ঘোষ। সুর-সংগীত করেছেন ইমরান নিজেই।

এবারই প্রথম শিষ্য ইমরান মাহমুদুলের সুর-সংগীতে গাইলেন গুরু হাবিব ওয়াহিদ। এটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা।

গানটি প্রসঙ্গে ইমরান বলেন, ‘হাবিব ভাই আমার কম্পোজিশনে গাইবেন, এটা তো আমার কাছে স্বপ্নের মতোই। আজ আমি যত বড় হই না কেন, ওনার কাছে তো ছোট্ট শিশু। ফলে সেই অনুভূতি বা সম্মান নিয়েই কাজটি করার চেষ্টা করছি। অডিও আর ভিডিও মিলিয়ে আশা করছি শ্রোতারা ভালো কিছু পাবেন।’

 

facebook page