শনিবার
২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
উত্তরায় ফ্লাইওভারের ওপর বাসের ধাক্কায় যুবক নিহত
প্রকাশকাল: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৪

রাজধানীর উত্তরা পূর্ব থানার জসীমউদ্দীন ফ্লাইওভারের ওপর বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৮) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালের দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামসুল আলম। তিনি জানান, আজ ভোরে ওই ফ্লাইওভারের ঢালে আমরা ডিউটি করছিলাম। এ সময় লোক মাধ্যম জানতে পারি ফ্লাইওভারের ওপরে এক ব্যক্তি দুর্ঘটনায় আহত হয়ে রাস্তায় পড়ে আছেন। পরে ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, ওই যুবক আর বেঁচে নেই।

তিনি আরো জানান, ঘটনাস্থলের আশেপাশের লোকদের জিজ্ঞাসা করে ওই যুবকের পরিচয় আমরা জানতে পারিনি। সম্ভবত ওই যুবকটির পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিল। এ সময় কোনো বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তায় ওই যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

facebook page