সোমবার
৩০ নভেম্বর ২০২৬
১৬ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
বিমান বাহিনীর লন টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ‘বঙ্গবন্ধু ঘাঁটি’
প্রকাশকাল: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৪

বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি লন টেনিস প্রতিযোগিতা-২০২৪ শেষ হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকাস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার এর লন টেনিস মাঠে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

চূড়ান্ত খেলায় বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু দল ২-০ সেটে বিমান বাহিনী ঘাঁটি বাশার দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল মু. কামরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে স্বাগতিক ঘাঁটির এয়ার অধিনায়ক, ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা এবং ঘাঁটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

গত ৪ ফেব্রুয়ারি বিমান বাহিনী ঘাঁটি বাশার এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. শরীফ উদ্দীন সরকার প্রতিযোগিতার উদ্বোধন করেন। পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিমান বাহিনীর সাতটি দল অংশ নেয়।

facebook page