সোমবার
৩০ নভেম্বর ২০২৬
১৬ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
শাহবাগ থানায় মুশতাক-তিশার জিডি
প্রকাশকাল: রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৪

বইমেলার ঘটনা পর নিরাপত্তা চেয়ে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আলোচিত দম্পতি খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা।

শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে শাহবাগ থানায় গিয়ে নিরাপত্তা চেয়ে জিডিটি করেন তারা।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান বলেন, মুশতাক-তিশা দম্পতি বইমেলার ঘটনা নিয়ে নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বইমেলায় বইয়ের প্রচারণা করতে গেলে আসা অনেকের ক্ষোভের মুখে পড়েন এ দম্পতি। ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে দিতে তাদের মেলা প্রাঙ্গণ থেকে বের করে দেওয়া হয়। এ সময় আনসার সদস্যদের নিরাপত্তায় বইমেলা ছাড়তে দেখা যায় তাদের।

 

facebook page