বুধবার
১২ আগস্ট ২০২৬
২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো ইউক্রেনে রুশ হামলায় নিহত ২১, আহত ৭০ রানা প্লাজা হত্যা মামলার বিচারে ১৩ বছর বিলম্ব, দ্রুত নিষ্পত্তির উদ্যোগ প্রসিকিউশনের ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা হাঁড়িভাঙ্গা আমের ২৫০ কোটি টাকারও বেশি বাণিজ্যের আশা মে মাসের প্রথম চার দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৬.৩ শতাংশ ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন সামরিক কর্মকর্তা দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ : মির্জা ফখরুল শিল্পকারখানা চালু থাকলে কর্মসংস্থান সৃষ্টি হয় : বাণিজ্যমন্ত্রী শুধু জিপিএ-৫ নয়, শিক্ষার্থীদের বিশ্বমানের করে গড়ে তুলতে হবে : শিক্ষামন্ত্রী
বীরত্বের স্বীকৃতি পেল বিমানবাহিনীর সেনারা
প্রকাশকাল: রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৪

বিমান বাহিনীর কর্মকর্তা, বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যদের মধ্যে শান্তিকালীন সময়ে বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক প্রদান করা হয়েছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) বিমানবাহিনী সদর দপ্তরে এ পদক প্রদান অনুষ্ঠান হয়। বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদকপ্রাপ্তদের মধ্যে পদক বিতরণ করেন।

সশস্ত্র বাহিনীতে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সদস্যদের মধ্যে প্রতি বছর সর্বোচ্চ ৪০টি শান্তিকালীন পদক প্রদানের বিধান রয়েছে। এই অনুষ্ঠানে বিমান বাহিনী সদস্যদের মধ্যে মোট ৩৮টি শান্তিকালীন পদক প্রদান করা হয়।

পদক হস্তান্তর শেষে বিমান বাহিনী প্রধান সবার উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যদের মনোবল বৃদ্ধি ও প্রশংসনীয় কাজের প্রতি অধিকতর উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের মূল্যায়নস্বরূপ ২০১৩ সালে শান্তিকালীন পদক প্রবর্তন করা হয়। এ স্বীকৃতি অন্যান্যদের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনী প্রধান, বিমান সদরের পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা এবং অসামরিক সদস্যরা উপস্থিত ছিলেন।

facebook page