সোমবার
৩০ নভেম্বর ২০২৬
১৬ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
ভারতের কাছে ১০৭ রানে হারলো পাকিস্তান
প্রকাশকাল: রবিবার, ৬ মার্চ ২০২২

পাকিস্তান নারী দলকে ১০৭ রানে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে ভারতের নারী দল। আগে ব্যাট করে পাকিস্তানের সামনে ২৪৫ রানের লক্ষ্য দেয় ভারত। জবাব দিতে নেমে ১৩৭ রানে অলআউট হয়েছে বিসমাহ মারুফের দল।

ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতের নারী দল। ৬ বল খেলে কোনো রান না করেই সাজঘরে ফেরত যান ওপেনার শেফালি ভার্মা। এরপর দীপ্তি শর্মার সঙ্গে ৯২ রানের জুটি গড়েন আরেক ওপেনার স্মৃতি মান্দানা। ৫৭ বলে ৪০ রান করে নাসরা সান্ধুর বলে দীপ্তি সাজঘরে ফেরত গেলে এই জুটি ভেঙে যায়।

৭৫ বলে ৫২ রান করে আনাম আমিনের বলে তারই হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরত যান স্মৃতি মান্দানা। ৯৬ রানে দ্বিতীয় উইকেট হারানো ভারত ষষ্ঠ উইকেট হারায় ১১৪ রানে। সপ্তম উইকেট জুটিতে গিয়ে হাল ধরেন স্নেহ রানা ও পূজা বস্ত্রকার।

এসএন/তাজা/২০২২

facebook page