সোমবার
৩০ নভেম্বর ২০২৬
১৬ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
ছয় দিনের কর্মসূচি ঘোষণা করল এলডিপি
প্রকাশকাল: সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪

রাজধানী ঢাকাসহ সারাদেশে লিফলেট বিতরণ ও দোয়া মাহফিলের জন্য ছয় দিনের কর্মসূচি ঘোষণা করেছে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)। সোমবার (১২ ফেব্রুয়ারি) এক বিবৃতির মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করেন প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ।

কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি মঙ্গল ও বুধবার দেশের সব মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং ১৬ ফেব্রুয়ারি (শুক্রবার) বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশিদের হত্যার প্রতিবাদ ও তাদের স্মরণে সব মসজিদে দোয়া মাহফিল হবে। এ ছাড়া ১৭ ফেব্রুয়ারি সব জেলা সদরে লিফলেট বিতরণ এবং ১৮ ও ১৯ ফেব্রুয়ারি সব উপজেলা ও ইউনিয়নে লিফলেট বিতরণ, গণসংযোগ করবে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি-এলডিপি।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশে কর্নেল অলি বলেন, আপনারা সবাই শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি সফল করুন। স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করুন।

উল্লেখ্য, গতকাল রোববার (১১ ফেব্রুয়ারি) বিএনপিও একই দাবিতে ছয় দিনের কর্মসূচি ঘোষণা করেছে। বিএনপির সাথে মিল রেখে একইদিনে অভিন্ন কর্মসূচি দিয়েছে এলডিপি।

facebook page