সোমবার
৩০ নভেম্বর ২০২৬
১৬ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
প্রকাশকাল: সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদে স্থগিত হওয়া নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। ভোট গণনা শেষে কেন্দ্রে কেন্দ্রে ফলাফল ঘোষণা করবেন প্রিসাইডিং কর্মকর্তারা।

এর আগে সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ১২৪টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। শুরুর দিকে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি কিছুটা বেড়েছে।

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির তোফাজ্জল হোসেন, ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আখতারুল আলম ও আরেক স্বতন্ত্র প্রার্থী মেহেদী মাহমুদ রেজা প্রতিদ্বন্দ্বিতা করেন। এ আসনের মোট ভোটার ৩ লাখ ৫৬ হাজার ১৩২ জন।

ধামইরহাট ও পত্নীতলা দুই উপজেলা নিয়ে নওগাঁ-২ আসন। গত ২৯ ডিসেম্বর এই আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুতে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। এরপর নতুন করে আবারও নির্বাচনের তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশন।

facebook page