শুক্রবার
২৭ নভেম্বর ২০২৬
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
জিতেও বাদ চট্টগ্রাম আবাহনী, হেরেও কোয়ার্টারে শেখ রাসেল
প্রকাশকাল: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালের সাত দল চূড়ান্ত হয়েছে গত সপ্তাহেই। অষ্টম দল হওয়ার লড়াই ছিল চট্টগ্রাম আবাহনী, ব্রাদার্স ইউনিয়ন ও শেখ রাসেলের মধ্যে। সেই লড়াইয়ে শেষ পর্যন্ত শেখ রাসেল ক্রীড়া চক্র জয়ী হয়েছে।

আজ বি গ্রুপের শেষ ম্যাচে চট্টগ্রাম আবাহনী ৩-০ গোলে ব্রাদার্স ইউনিয়কে হারায়। এই জয়ে চট্টগ্রাম আবাহনী বি গ্রুপে তিন পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থান অর্জন করে। এ ও সি গ্রুপে ছিল তিন দল। বি গ্রুপে চার দল থাকায় সমতা নির্ধারণে চতুর্থ হওয়া দলের সঙ্গে তিন দলের ফলাফল বাদ দিয়ে বি গ্রুপের পয়েন্ট তালিকা পুনঃনির্ধারিত হয়। সেখানে চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট দাড়ায় ২ ম্যাচে ০ পয়েন্ট। সি গ্রুপের তৃতীয় স্থানে থাকা শেখ রাসেলেরও পয়েন্ট শূন্য। গোল ব্যবধানে চট্টগ্রাম আবাহনী (-৪) পিছিয়ে থাকায় শেখ রাসেল (-৩) কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।

তিন গ্রুপের শীর্ষ দুই দলের সঙ্গে তৃতীয় স্থানে থাকা দুই সেরা দল কোয়ার্টার ফাইনাল খেলবে। কোয়ার্টার ফাইনালে তিন গ্রুপের তিন চ্যাম্পিয়ন দলকে প্রথম বাছাই , তিন রানার্স আপকে দ্বিতীয় বাছাই ও তৃতীয় সেরা দুই দলকে তৃতীয় বাছাই ধরে ফিকশ্চার করা হয়েছে। চার কোয়ার্টার ফাইনালের তিনটি খেলাই পড়েছে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে।

কোয়ার্টার ফাইনাল সূচি:

২ এপ্রিল – মোহামেডান – শেখ রাসেল ( গোপালগঞ্জ )
১৬ এপ্রিল – বসুন্ধরা কিংস -রহমতগঞ্জ ( গোপালগঞ্জ )
২৩ এপ্রিল – শেখ জামাল-বাংলাদেশ পুলিশ ( গোপালগঞ্জ )
৩০ এপ্রিল – আবাহনী- ফর্টিজ ( কিংস অ্যারেনা )

 

facebook page