রবিবার
২৯ নভেম্বর ২০২৬
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
দলীয় প্রধানের সঙ্গে সাক্ষাৎ শেষ, মনোনয়ন বোর্ডের সভা শুরু
প্রকাশকাল: বুধবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৪

সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলীয় প্রধান শেখ হাসিনা। বৈঠক শেষে গণভবন ত্যাগ করেছেন মনোনয়ন প্রত্যাশীরা। এরপরই আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন দলীয় প্রধান।

গণভবনে প্রবেশের সোয়া এক ঘণ্টা পর বেলা ১০টা ৫০ মিনিটে মনোনয়ন প্রত্যাশীরা গণভবন থেকে বের হয়ে আসেন।

এ সময় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলীয় প্রধানের সাক্ষাৎ পেয়ে তারা খুশি। দলীয় মনোনয়ন চাওয়া এক হাজার ৫৪৯ জনের মধ্য থেকে দলীয় প্রধান যে ৪৮ জনকে মনোনয়ন দেবেন, সবাই তা মেনে নেবেন।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বেলা ১২টায় আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। এই সভা থেকে ৪৮ জন সংরক্ষিত আসনের প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ।

facebook page