সোমবার
৩০ নভেম্বর ২০২৬
১৬ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
সিগন্যাল সিস্টেমে ত্রুটি, শিডিউল মতো চলছে না মেট্রোরেল
প্রকাশকাল: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪

রাজধানীর মেট্রোরেল চলাচলে ‌‘সিগন্যাল সিস্টেমে’ ত্রুটি দেখা দেওয়ায় ট্রেন চলাচলে দেরি হচ্ছে। শিডিউল মতো চলছে না মেট্রোরেল।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে এ ত্রুটির কারণে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে বলা হচ্ছে, সকালে ট্রেন চলাচল শুরুর পর চারটি ট্রিপ শেষে এই সমস্যা দেখা দেয়। সিগন্যাল সিস্টেমে সমস্যার কারণে যদিও মেট্রো চলাচল স্থগিত করা হয়নি, তবে ট্রেন চলাচলে বিলম্ব হচ্ছে। এই সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে।

এদিকে, শিডিউল মতো মেট্রোরেল চলাচল না করায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এসএসসি পরীক্ষার্থীদেরও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে হয়েছিল।

মেট্রোরেলের পরিচালক (অপরারেশন অ্যান্ড মেইনটেনেন্স) নাসির উদ্দিন আহমেদ জানান, সিগন্যাল সিস্টেমে কিছু সমস্যা হয়েছিল, পরে ঠিক হয়ে গেছে।

রাজধানীর কাজীপাড়া স্টেশনে কয়েকজন যাত্রী অভিযোগ করেছেন, তারা মেট্রোরেলের প্ল্যাটফর্মে গিয়েও ট্রেনে উঠতে পারেননি। অন্য যানবাহনে তাদের গন্তব্যে যাওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

facebook page