শনিবার
২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
লাজিওর কাছে হারলো বায়ার্ন মিউনিখ
প্রকাশকাল: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪

বুন্দেসলিগায় বায়ার লেভারকুজেনের বিপক্ষে হারের পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে মাঠে নামে বায়ার্ন মিউনিখ। লাজিওর কাছে হেরে বড় ধাক্কা খেয়েছে থমাস টুখেলের দল। লাজিওর কাছে ১-০ গোলে হেরেছে বায়ার্ন।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্নক খেলতে থাকে বায়ার্ন। ম্যাচের সপ্তম মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েও হাতছাড়া করেন স্ট্রাইকার হ্যারি কেইন। এরপরও বেশ কিছু সুযোগ মিস করে বায়ার্ন। গোল মিসের মহড়ায় গোলশূন্য সমতায় থেকে বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরে বেশ কিছু সুযোগ তৈরি করে লাজিও। তবে বল জালে জড়াতে ব্যর্থ হয় তারা। ম্যাচের ৬৯ মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা। ডি বক্সে ইসাকসেনকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন দায়ল উপেমেকানো। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন চিরো ইম্মোবিলে। শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে মাঠ ছাড়ে বায়ার্ন।

facebook page