শনিবার
২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
খিলক্ষেতে বাসে অজ্ঞান পার্টির খপ্পরে র‍্যাব সদস্য
প্রকাশকাল: শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

রাজধানীর খিলক্ষেতের কুড়িল বিশ্বরোডে বাসের ভিতর অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন মো. সোহাগ মিয়া (২৭) নামে এক র‍্যাব সদস্য। তিনি বর্তমানে র‍্যাব-১ এ কর্মরত আছেন।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেডিসিন ভবনের ৬০১ নং ওয়ার্ডে ভর্তি করেন।

তার সহকর্মী র‍্যাব সদস্য শামসু জানান, গতরাতে ছুটি শেষে গাজীপুরের একটি বাসে করে ক্যাম্পে ফিরছিলেন সোহাগ মিয়া। এসময় প্রতারক চক্র সুকৌশলে টিস্যু পেপারের মধ্যে নেশা জাতীয় কোনোকিছু দিয়ে তাকে অসুস্থ করে তার কাছে থাকা মোবাইল ও নগদ টাকা নিয়ে কেটে পড়ে।

তিনি জানান, পরে সে নিজেই কিছুটা সুস্থ হয়ে আমাদের ক্যাম্পে এলে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি আছেন তিনি। তাকে রাজারবাগ হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, গতরাত পৌনে একটার দিকে অজ্ঞান পার্টির কবলে পড়া এক র‍্যাব সদস্যকে অসুস্থ অবস্থায় মেডিকেলে নিয়ে আসা হলে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন। তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে।

facebook page