শুক্রবার
২৭ নভেম্বর ২০২৬
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
দেড় মাস পেছালো ৪৬তম বিসিএস প্রিলি পরীক্ষা
প্রকাশকাল: রবিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা দেড় মাস পিছিয়ে ২৬ এপ্রিল নেওয়া হবে। রোববার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কমিশন সূত্র জানিয়েছে বলেন, পরীক্ষা হওয়ার কথা ছিল ৯ মার্চ। সিটি করপোরেশন নির্বাচনের কারণে এটা পেছানো হয়েছে। আগামী ২৬ এপ্রিল পরীক্ষা হবে।

সূত্র আরও জানিয়েছে, পরীক্ষা পেছানোতে যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে দ্রুত সময়ে ফল প্রকাশ ও লিখিত পরীক্ষা নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

নির্ধারিত নতুন সময়ে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

facebook page