শনিবার
২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশকাল: রবিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

পণ্য পরিবহনের সময় চাঁদাবাজি বন্ধ করা হবে। এ ব্যাপারে কাজ করছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) পরিচালনা পর্ষদের নেতারা দেখা করতে গেলে তিনি এ কথা বলেন।

এসময় মন্ত্রী আরও বলেন, ‌‘দেশের শিল্প বাঁচলে দেশের অর্থনীতি বাঁচবে। আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দেশের পণ্য বাজারও নিয়ন্ত্রণে কাজ করছি।’

তিনি আরও বলেন, ‘দেশের শিল্পগুলোর অবস্থা সম্পর্কে আমরা অবগত রয়েছি। আমরা চাই—দেশে বিনিয়োগ বৃদ্ধি পাক, কর্মসংস্থান বৃদ্ধি পাক।’

অপরাধ বন্ধের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘সব ধরনের অপরাধ বন্ধে আমরা বদ্ধপরিকর। সে লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। দেশের মানুষ যাতে নিরাপদে এবং শান্তিতে থাকতে পারে—সে লক্ষ্যে আমরা কাজ করছি।’

facebook page