রবিবার
২৯ নভেম্বর ২০২৬
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
উপজেলা নির্বাচনের বিধি সংশোধনে বৈঠকে বসছে ইসি
প্রকাশকাল: সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

উপজেলা পরিষদ নির্বাচন পরিচালনা ও নির্বাচন আচরণ বিধিমালা সংশোধন নিয়ে ‘২৮তম কমিশন সভা’ ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে বৈঠকে বসবে কমিশন। সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্ব করবেন। এছাড়া, অন্য চার নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

সভার আলোচ্যসূচি হলো, ক) উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ এর সংশোধন সংক্রান্ত; খ) উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর সংশোধন সম্পর্কিত; এবং গ) বিবিধ।

ইসির সংস্থাপন শাখার উপ-সচিব মো. শাহ আলমের সই করা এ সংক্রান্ত অফিস আদেশে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

facebook page