শনিবার
২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
সবজি পোলাওর রেসিপি
প্রকাশকাল: রবিবার, ৬ মার্চ ২০২২

সহজ এবং সুস্বাদু কিছু খেতে চাইলে ঝটপট তৈরি করে নিতে পারেন সবজি পোলাও। খেতে তো ভালো লাগবেই, সেইসঙ্গে পাবেন পর্যাপ্ত পুষ্টিও। চলুন জেনে নেয়া যাক রেসিপি –

যা যা লাগবে তৈরি করতে: 

পোলাওয়ের বা বাসমতি চাল- আধা কেজি

গাজর (কিউব করে কাটা)- আধা কাপ

আলু (কিউব করে কাটা)- আধা কাপ

ফুলকপি- ১ কাপ

ব্রোকলি- আধা কাপ

মটরশুঁটি- আধা কাপ

সবজির স্টক- সাড়ে তিন কাপ

চিনি- ১ চা চামচ

দুধ- আধা কাপ

কাঁচা মরিচ- ১০-১২টি

তেল- আধা কাপ

আদা বাটা- ১ টেবিল চামচ

রসুন বাটা- ১ চা চামচ

পেঁয়াজ বাটা- ১ টেবিল চামচ

জিরা বাটা- ১ চা চামচ

পোস্তদানা বাটা- ১ টেবিল চামচ

লবণ- পরিমাণমতো

লেবুর রস- ২ টেবিল চামচ

লবঙ্গ- ৪টি

দারুচিনি- ৪ টুকরা

তেজপাতা- ২টি

এলাচ- ৩-৪টি

ঘি- ৩ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন:

সবজিগুলো অল্প লবণ দিয়ে আলাদাভাবে আধা সেদ্ধ করে নিন। চাল ধুয়ে নিয়ে পানি ঝরাতে দিন। একটি হাঁড়িতে তেল গরম করে তাতে গরম মসলা ও তেজপাতা ফোঁড়ন দিন। এরপর অন্যান্য বাটা মসলা দিয়ে কষিয়ে সবজির স্টক দিয়ে দিন। পানি ফুটে উঠলে তাতে লেবুর রস ও চাল দিয়ে দিন। পানি শুকিয়ে এলে দিন দুধ, চিনি ও কাঁচা মরিচ। অল্প আঁচে ৫-৭ মিনিট রাখুন। এরপর সব সবজি দিয়ে দিন। তার উপরে দিন ঘি। এভাবে ২০-২৫ মিনিট দমে রাখতে হবে। এবার নামিয়ে পরিবেশন করুন সবজি পোলাও।

facebook page