শনিবার
২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
বিএনপি হতাশাগ্রস্ত দল নয়: হাফিজ উদ্দিন
প্রকাশকাল: বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪

বিএনপি হতাশাগ্রস্ত দল নয় মন্তব্য করে দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, খুব অল্প সময়ের মধ্যেই বিএনপি ক্ষমতায় আসবে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

হাফিজ উদ্দিন বলেন, বিএনপি একটি জনপ্রিয় দল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিগত নির্বাচন হলে, বিএনপি ক্ষমতায় থাকত। জনগণ ভোটকেন্দ্র গেলে আওয়ামী লীগ নেতাদের কথা বলার জায়গা থাকত না। বিএনপির ওপর যেই পরিমাণ নিপীড়ন হয়েছে, তা আর কোনো দলের ওপর হয়নি।

বিএনপির এই নেতা আরও বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল সাধারণ মানুষের যুদ্ধ, কোনো রাজনৈতিক দলের নয়। যারা স্বাধীনতার কথা চিন্তাই করে নাই, তারাই এখন মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় ধারক-বাহক।

facebook page