রবিবার
২৯ নভেম্বর ২০২৬
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
অবসাদ দূর করে ফল
প্রকাশকাল: শনিবার, ২৭ আগস্ট ২০২২

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনের খাদ্যতালিকায় টাটকা ফল রাখলে অনেক উপকার পাওয়া যায়। সম্প্রতি ব্রিটিশ ডার্নাল অফ নিউট্রিশনে প্রকাশিত এক গবেষণাপত্রে বলা হয়েছে, সমীক্ষায় দেখা গেছে, যারা প্রচুর পরিমাণে ভাজাভুজি, স্ন্যাকস ধরনের খাবার খান, তাদের শরীরে স্বাভাবিকভাবেই পুষ্টির অভাব দেখা দেয়।
অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণেই বাড়তে পারে উদ্বেগজনিত সমস্যা। এছাড়াও মানসিক চাপ, অবসাদের মতো সমস্যাও দেখা দেয়।

৪২৮ জন প্রাপ্তবয়স্ক মানুষের উপর একটি জরিপ চালানো হয়। তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা হয় ফল, সব্জি, মিষ্টি, স্ন্যাকস জাতীয় খাবার। সেই খাবার খাওয়ার পর ওই ব্যক্তিদের শারীরিক ও মানসিক পরীক্ষা করে দেখা গেছে, যারা ভাজাভুজি, স্ন্যাকসজাতীয় খাবার খেয়েছেন, তাদের তুলনায় যারা ফল, সবজি খেয়েছেন, তাদের মানসিক স্বাস্থ্য অনেক বেশি ভালো রয়েছে।

সমীক্ষা শেষে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ফল এবং সবজিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে। এছাড়াও এতে রয়েছে ফাইবার ও আরও অনেক উপকারী উপাদান। যা মানসিক সুস্থতার জন্য অত্যন্ত জরুরি। মস্তিষ্ককে সচল রাখতে, সুস্থ রাখতে এই সব উপাদানের জুড়ি মেলা ভার। বহু ক্ষেত্রেই রান্না করার পর সবজির উপকারিতা নষ্ট হয়ে যায়। তাই টাটকা ফলই একমাত্র খাবার যা শরীরে সরাসরি পৌঁছতে পারে। প্রচুর পরিমাণে ফল খেলে অবসাদ দূরে থাকে। তাই মানসিক সুস্থতার জন্য ফল অত্যন্ত উপকারী।

facebook page