শনিবার
২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
স্কুলে এক চেহারার ৭৬ জন ছাত্রছাত্রী, বিভ্রান্তিতে শিক্ষকরা
প্রকাশকাল: রবিবার, ২৮ আগস্ট ২০২২

পৃথিবীতে একই চেহারার অনেকেই থাকেন। দুটি মানুষের চেহারার মধ্যে এতটাই মিল থাকে যে, এক ঝলকে দুজনকে আলাদা করা মুশকিল হয়ে পড়ে। এটা শুনতে অবাক লাগলেও কখনও কখনও সত্যি হয়, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না।

এমনই মজাদার ঘটনা ঘটেছে পাঞ্জাবের জলন্ধরের পুলিশ ডিএভি স্কুলে। এখানে এমন একটি নয় বরং এক রকম অনেক ছাত্রছাত্রীরা পড়তে আসে, যাদের চেহারা একজন আরেকজনের সঙ্গে হুবহু মিলে যায়। এই স্কুলে প্রায় ৭৬ জোড়া এমন ছাত্র আছে, যাদের চেহারা একজনের সঙ্গে আরেকজন হুবহু একই।

যাদের মধ্যে পার্থক্য করা, রোজ যাঁরা তাদের দেখেন, তাঁদের পক্ষেও প্রায় অসম্ভব। এখানে অনেক ছাত্র-ছাত্রী এমন রয়েছে, যার চেহারা শুধু একই রকম বলে অনেকেই তাদের গুলিয়ে ফেলেন। তাদের মধ্যে কয়েকজন নিজেদের কাহিনি জানিয়েছেন, কীভাবে একজনের ভুলের জন্য আরেকজন, শিক্ষকের কাছে বকা খেয়েছেন এবং শাস্তিও পেয়েছেন।

স্কুলের প্রিন্সিপাল রশমি ভিজ জানিয়েছেন, তাদের স্কুলে সত্তরের বেশি এমন বাচ্চা রয়েছে যাদের চেহারা একজন আরেকজনের সঙ্গে প্রায় হুবহু মেলে, তখন তাঁরা অবাক হয়ে যান। “এখন এই বিষয়টি নিয়ে তাদের স্কুলের নাম, লিমকা বুক অফ রেকর্ডসে নথিবদ্ধ করার জন্য পাঠাবেন।”

তিনি এটাও জানান যে তিনি একাধিকবার শিক্ষকদের কাছ থেকেও এই অভিযোগ পেয়েছেন যে তাঁরা কিছু বাচ্চাকে বকাঝকা করেছিলেন, কিন্তু পরে তাঁরা জানতে পারেন, যে বাচ্চাকে তাঁরা বকেছেন, আসলে সে বা তাঁরা অভিযুক্ত ছাত্র বা ছাত্রীর জমজ ভাই বা বোন।

সূত্রঃ এসবি 

facebook page