রবিবার
২৯ নভেম্বর ২০২৬
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
চুলের যত্নে প্রাকৃতিক কন্ডিশনার
প্রকাশকাল: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২

কন্ডিশনার ব্যবহার চুলের যত্নে ভীষণ জরুরি। এতে চুলের ময়েশ্চার ধরে রাখা সম্ভব হয়। কন্ডিশনার ব্যবহার না করলে খুব দ্রুত চুল রুক্ষ ও ভঙ্গুর হয়ে পড়ে। ঝলমলে ও মসৃণ চুলের জন্য কেমিক্যালবিহীন প্রাকৃতিক কন্ডিশনার ব্যবহার করতে পারেন।

১। ১ টেবিল চামচ নারিকেল তেল, গোলাপজল, মধু ও লেবুর রস মেশান। ২ টেবিল চামচ টক দই মিশিয়ে নিন। শ্যাম্পু শেষে ভেজা চুলে মিশ্রণটি লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।

২। ৪ টেবিল চামচ নারিকেলের দুধের সঙ্গে ২ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ গোলাপজল, ১ টেবিল চামচ ভেজিটেবল গ্লিসারিন ও ১টি ভিটামিন ই ক্যাপসুলের তেল মেশান। মিশ্রণটি চুলে ভালো করে লাগিয়ে শাওয়ার ক্যাপ পরে নিন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

৩। ১ টেবিল চামচ মধু, দুধ, নারিকেলের দুধ, আমন্ড অয়েল ও গোলাপজল মিশিয়ে নিন। ভেজা চুলে মিশ্রণটি লাগিয়ে শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে রাখুন চুল। ১০ থেকে ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৪। ১টি লেবুর রস, ৪ টেবিল চামচ অ্যালোভেরা জেল ও ৫ ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে শ্যাম্পু শেষে ভেজা চুলে লাগান। ৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

৫। দুটি ডিমের কুসুম ফেটিয়ে নিন। শ্যাম্পু ব্যবহার শেষে চুলে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
অলিভ অয়েলের সঙ্গে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে গরম করে নিন। গরম তেল ভালো করে চুলে ম্যাসাজ করুন। ৩০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

৬। ২ কাপ পানিতে ২ টেবিল চামচ আপেল সাইডার ভিনেগার ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে শ্যাম্পু শেষে চুল ধুয়ে নিন।

facebook page