বুধবার
১২ আগস্ট ২০২৬
২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো ইউক্রেনে রুশ হামলায় নিহত ২১, আহত ৭০ রানা প্লাজা হত্যা মামলার বিচারে ১৩ বছর বিলম্ব, দ্রুত নিষ্পত্তির উদ্যোগ প্রসিকিউশনের ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা হাঁড়িভাঙ্গা আমের ২৫০ কোটি টাকারও বেশি বাণিজ্যের আশা মে মাসের প্রথম চার দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৬.৩ শতাংশ ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন সামরিক কর্মকর্তা দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ : মির্জা ফখরুল শিল্পকারখানা চালু থাকলে কর্মসংস্থান সৃষ্টি হয় : বাণিজ্যমন্ত্রী শুধু জিপিএ-৫ নয়, শিক্ষার্থীদের বিশ্বমানের করে গড়ে তুলতে হবে : শিক্ষামন্ত্রী
১২ অতিরিক্ত সচিবকে বদলি
প্রকাশকাল: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

প্রশাসনের ১২ জন অতিরিক্ত সচিবকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) এ রদবদল এনে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহাদত হোসেনকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আনওয়ার হোসেনকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. তৌফিকুল আরিফকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. অলিউল্লাহকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মহ. শের আলীকে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়েছে।

এছাড়া জননিরাপত্তা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মহা. বশিরুল আলমকে কৃষি মন্ত্রণালয়ে, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক সাঈদ মাহবুব খানকে মন্ত্রিপরিষদ বিভাগে, বিয়াম ফাউন্ডেশনের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. শফিকুল ইসলামকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দা সালমা জাফরীনকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মুহাম্মদ আশরাফ আলী ফারুককে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

অন্যদিকে অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. সাইফুল্লাহ পান্নাকে ভূমি আপিল বোর্ডের সদস্য এবং পরিকল্পনা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. ছায়েদুজ্জামানকে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) করা হয়েছে।

facebook page