বুধবার
১২ আগস্ট ২০২৬
২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো ইউক্রেনে রুশ হামলায় নিহত ২১, আহত ৭০ রানা প্লাজা হত্যা মামলার বিচারে ১৩ বছর বিলম্ব, দ্রুত নিষ্পত্তির উদ্যোগ প্রসিকিউশনের ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা হাঁড়িভাঙ্গা আমের ২৫০ কোটি টাকারও বেশি বাণিজ্যের আশা মে মাসের প্রথম চার দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৬.৩ শতাংশ ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন সামরিক কর্মকর্তা দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ : মির্জা ফখরুল শিল্পকারখানা চালু থাকলে কর্মসংস্থান সৃষ্টি হয় : বাণিজ্যমন্ত্রী শুধু জিপিএ-৫ নয়, শিক্ষার্থীদের বিশ্বমানের করে গড়ে তুলতে হবে : শিক্ষামন্ত্রী
যেসব কারণে ভেঙে যায় সম্পর্ক
প্রকাশকাল: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২

অনেকসময় একজনের কারণে প্রেম ভেঙে যায়,কখনও আবার দু’জন মিলে সিদ্ধান্ত নিয়েও সম্পর্ক থেকে সরে আসেন অনেকে। প্রেমে পড়া যেমন স্বাভাবিক, প্রেম ভেঙে যাওয়াও অস্বাভাবিক নয়। বেশিরভাগ ক্ষেত্রে দুজনের আচরণের এমন অনেক বিষয় আছে যার কারণে প্রেম ভেঙে যায়। যেমন-

১. অনেকে আছেন যারা সম্পর্কের চাবি নিজের হাতেই রাখতে চান। নিজের মতো করে সম্পর্ককে চালানোর চেষ্টা করেন। এই মনোভাব কোনও সম্পর্কের জন্যই ভাল নয়। সম্পর্কে অন্যের মতামতকেও সমান গুরুত্ব দিতে হবে।

২. প্রত্যেক সম্পর্কে একজন একটু নরম হন। কিন্তু সেই নরম ব্যক্তির উপরে যদি অন্য জন প্রতিনিয়ত অবদমন চালাতে থাকেন, তা হলে মুশকিল। প্রতিটি বিষয়ে যদি এক জনকে আর এক জনের কাছে প্রমাণ দেখাতে হয়, তা হলেও সম্পর্ক টিকিয়ে রাখা মুশকিল হয়ে পড়ে।

৩. সম্পর্কে নিজস্ব পরিসর থাকারও দরকার। সম্পর্কে রয়েছে বলে স্বাধীনভাবে নিজের মতো করে কেউ সময় কাটাতে পারবে না, এমন কোথাও লেখা নেই। দু’জনেরই নিজের জগতে নিজেকে সময় দেওয়া প্রয়োজন। পরস্পরের মধ্যে যদি সেই ব্যক্তিগত পরিসর তৈরি করার স্বাধীনতা নিয়ে অনবরত সমস্যা হতে থাকে, তা হলে সাবধান হওয়া প্রয়োজন। অনেকেই নিজের অজান্তেই এমন ভুল করে করেন। এতে সম্পর্কে জটিলতা তৈরি হয়।

facebook page