রবিবার
২৯ নভেম্বর ২০২৬
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
কুমড়ার বীজের উপকারিতা
প্রকাশকাল: শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২

কুমড়া খেতে যেমন সুস্বাদু, তেমনই স্বাস্থ্যের জন্য সমান উপকারী। এটি রান্না করা সহজ, আবার হজমও হয় তাড়াতাড়ি। তবে সবাই কুমড়ো খেলেও এর বীজ ফেলে দেন। কিন্তু অনেকেই হয়তো জানেন না সবজির মতো এর বীজও সমান উপকারী।

নিয়মিত কুমড়ার বীজ খেলে যেসব স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়-

মানসিক চাপ কমায়:  বর্তমানে মানুষের কাজ, সঙ্গে পারিবারিক ও আর্থিক চাপ অনেকটাই বেড়েছে। আর সেই সঙ্গেই বেড়েছে দুশ্চিন্তা ও মানসিক চাপ। মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য কুমড়ার বীজ বিশেষভাবে উপকারী। এতে থাকা ম্যাগনেসিয়াম মনকে শান্ত রাখতে সাহায্য করে। এছাড়া কুমড়ার বীজে থাকা জিঙ্ক এবং ভিটামিন বি-এর মাধ্যমেও মানসিক চাপ কমে।

নিদ্রাহীনতা দূর হয়: অনেকেই নিদ্রাহীনতা বা কম ঘুমের সমস্যায় ভোগেন। প্রচুর চেষ্টা করেও পর্যাপ্ত ঘুম হয় না অনেকের। এ ধরনের সমস্যা থেকে মুক্তি দিতে পারে কুমড়ার বীজ। নিয়মিত এই বীজ খেলে নিদ্রাহীনতা দূর হয়।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: করোনাকালের পর থেকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ওপর বিশেষ করে জোর দেওয়া হচ্ছে। কুমড়ার বীজে যে ভিটামিন ই পাওয়া যায় তা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

ডায়াবেটিস প্রতিরোধ করে: যারা ডায়াবেটিসে ভুগছেন তারা কুমড়োর বীজ খেতে পারেন। কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা টাইপ ২ ডায়াবেটিস নিয়ন্ত্রণে বেশ কার্যকরী। কুমড়ার বীজে থাকা ভিটামিন সি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে।

facebook page