রবিবার
২৯ নভেম্বর ২০২৬
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
হোয়াটসঅ্যাপে মেসেজ এডিটের অপশন আসছে 
প্রকাশকাল: সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২

ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ নিয়মিত নতুন নতুন ফিচার আনছে। একই ধারাবাহিকতায় এবার আগে পাঠানো মেসেজ এডিট করার সুবিধা নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

অর্থাৎ মেসেজ পাঠানোর পর ব্যবহারকারীরা তাতে পরিবর্তন করতে পারবেন। সব কিছু ঠিক থাকলে ‘এডিট সেন্ডেড মেসেজ’ নামের ফিচারটি হোয়াটসঅ্যাপের নতুন বিটা ভার্সনে পাওয়া যাবে।

ওয়াবিটাইনফোর প্রতিবেদন অনুসারে, নতুন ফিচারটি ব্যবহারকারীদের মেসেজ পাঠানোর পর আপডেট করার সুযোগ দেবে। গুগল প্লে বিটা প্রোগ্রামের ২.২২.২০.১২ সংস্করণ অন্তর্ভুক্ত করেছে।

ওয়াবিটাইনফোর এই এডিট সেন্ডেড মেসেজ ফিচারের একটি স্ক্রিনশটও শেয়ার করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ একটি নতুন এডিট মেসেজ ফিচার নিয়ে কাজ করছে। যেখানে ব্যবহারকারীরা ভুল করে পাঠানো মেসেজ ডিলিট করার পরিবর্তে কেবল এডিট করার সুযোগ পাবেন।

যদিও নতুন ফিচারটি কবে আসছে, সে বিষয় এখনও কিছু জানা যায়নি। তবে আপাতত বিটা ব্যবহারকারীদের মধ্যে এটি পরীক্ষা করা হবে। তাদের মতামতের উপর ভিত্তি করে সবার জন্য উন্মুক্ত করা হবে।

হোয়াটসঅ্যাপ

facebook page