সোমবার
৩০ নভেম্বর ২০২৬
১৬ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
দক্ষিণ আফ্রিকা সফরেও যাচ্ছেন সাকিব
প্রকাশকাল: শনিবার, ১২ মার্চ ২০২২

মানসিক অবসাদের কারণে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছুটি চেয়ে বিসিবির কাছে চিঠি লিখেছিলেন সাকিব আল হাসান।

এ নিয়ে তুমুল সমালোচনার মাঝেও তার ছুটি মঞ্জুরও করে বিসিবি।

শুধু দক্ষিণ আফ্রিকা সফর নয়, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে বিশ্রাম দেওয়া হয় তাকে।

কিন্তু সেই বার্তার দুদিন পার না হতেই সিদ্ধান্ত বদল করলেন সাকিব নিজেই। জানালেন, দক্ষিণ আফ্রিকা সফরে যেতে প্রস্তুত তিনি। ক্রিকেটে নিজেকে এভেইলেবল বলে ঘোষণা দিলেন এ তারকা অলরাউন্ডার।

শনিবার (১২ মার্চ) দুপুরে হঠাৎ করেই মিরপুরে সাকিবের সঙ্গে বৈঠক করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বৈঠক শেষে বেলা সোয়া দুইটার দিকে সাকিব দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি।

পাপন জানিয়ে দিলেন, আগামীকাল (রোববার) রাতে দক্ষিণ আফ্রিকার বিমান ধরবেন সাকিব।

এরইমধ্যে বাংলাদেশ দল তিন ভাগে শুক্রবার দক্ষিণ আফ্রিকায় উড়াল দিয়েছে। গত কাল বেলা ১১টায় প্রথম দলে আট সদস্য এবং রাত ১১টায় ঢাকা ছেড়েছে দ্বিতীয় ভাগের দলটি। আজ সকাল পৌনে ১১টায় যাত্রা করেছে শেষ দল। এই দলে টেস্ট ক্রিকেটাররা আছেন।

এর বাইরেও তিন সদস্যের একটি দল দক্ষিণ আফ্রিকা যাবে। তাদের সঙ্গেই সাকিব যাচ্ছেন সেখানে।

facebook page