শনিবার
২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
যেভাবে তৈরি করবেন কলার হালুয়া
প্রকাশকাল: শনিবার, ১২ মার্চ ২০২২

অনেককিছু দিয়েই তৈরি করা যায় হালুয়া। কিন্তু আমরা সাধারণত হালুয়া বলতে কয়েকটি পদের কথা জানি। এর বাইরেও অনেক পদের হালুয়া তৈরি করা যায়। তেমনই একটি পদ হলো কলার হালুয়া। বাড়িতে পাকা কলা থাকলে আজই তৈরি করে ফেলনু সুস্বাদু এই পদ। এটি তৈরি করতে সময়ও লাগবে অনেক কম।

যা লাগবে তৈরি করতে 

পাকা কলা- ৩টি

চিনি- ১/৪ কাপ

ঘি- ২ টেবিল চামচ

কাজু বাদাম- ৩ টেবিল চামচ

এলাচের গুঁড়া- ১/৪ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

পাকা কলার খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে নিন। এবার প্যানে এক চা চামচ ঘি গরম করে নিন। ঘি গরম হলে তাতে কাজু বাদাম আধ ভাঙা করে ভেজে নিন। অন্য একটি প্যানে ঘি গরম করার পর ব্লেন্ড করা কলার পেস্ট দিয়ে দিন। কলার পেস্ট হালকা ভাজা ভাজা হওয়ার পর তাতে চিনি মিশিয়ে নিন।

এবার অল্প অল্প করে ঘিসহ সব উপকরণ ঢেলে দিয়ে ৮-১০ মিনিট জ্বাল দিন। হালকা তাপে একটু পর পর নেড়ে দিন। চুলা থেকে নামিয়ে একটি প্লেটে সামান্য ঘি মেখে নিন। এবার তাতে পাকা কলার হালুয়া ঢালুন। ঠান্ডা হলে পছন্দের মাপে কেটে নিন।

facebook page